বৃহষ্পতিবার, ২৪ মে, ২০১২

পরিদর্শক

সিটে গিয়ে বসো বলছি... সিটে যাও... নো... কোন কথা শুনবো না আমি... শোনার প্রয়োজন নেই তো আমার... নিজের চোখে স্পষ্ট দেখেছি... আবার কথা... কিসের স্যরি... সিটে যেতে বলেছি তোমাকে আমি...

মাথা নিচু করে বেঞ্চে ফেরত আসে ছেলেটারক্তশূন্য চাউনি, কপালে-নাকে বিন্দু বিন্দু ঘামহাতার বোতাম লাগানো ফুলহাতা শার্ট, ঢিলেঢালা প্যান্ট, পরিপাটি করে আঁচড়ানো চুল, চোখে পুরু গ্লাস-- বেশ নিরীহ গোবেচারা টাইপ পড়ুয়া ছাত্র বলেই তো ঠাওর হয়তাহলে অমন আকাজ করতে গেল কেন এই ছেলে? এত সহজ প্রশ্ন, তাও পারে না? হায় হায়!

সোমবার, ১৪ মে, ২০১২

এক তরফা


লাস্ট বেঞ্চ কর্নার- বাইরে যা তুই, এই মুহূর্তে বাইরে যা!
--মুস্তাফিজ স্যারকে স্মরণ করলে আমার প্রথমে মনে পড়ে এই বাক্য, এরপর তার হাসিমাখা স্নেহার্দ্র মুখ, তারপর আর সবকিছুএইট, নাইন, টেন-- টানা তিন বছর ক্লাস পেয়েছিলাম স্যারেরকিন্তু হিসেব কষলে দেখি, তাঁর মোট ক্লাসের প্রায় অর্ধেকটাই আমার কেটেছে ক্লাসের বাইরে করিডোরে দাঁড়িয়ে, কানের লতিতে হাত ঝুলিয়ে!

শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

পয়লা বোশেখ

আজ দিনটা পয়লা বোশেখ
বাংলা নববর্ষ,
ভুলবে সবাই দুঃখ-বিষাদ
জাগবে প্রাণে হর্ষ।

কান-ফাটানো, মন-চটানো
হিপ-হপ-পপ গীত,
সব বাদ আজ, বাজবে শুধু
রবীন্দ্র সংগীত।

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

ভালবাসা কারে কয়

ঘটনার শুরু ফেসবুকে একটা গ্রুপ খোলা নিয়েকলেজের টেস্ট পরীক্ষার পর একটা কোচিংয়ের এইচ. এস. সি রিভিশন প্রোগ্রামে ভর্তি হয়েছিলো ওরাওরা বলতে গোটা ফ্রেন্ড সার্কেল-- অয়ন, রাশেদ, ফাহিম, অমি, শুভ, সুহৃদ সবাইমডেল টেস্ট এর জন্য ঢাকায় বেশ নাম ছিল কোচিংটার, ফাহিমদে নটর ডেম ছাড়াও আসতো ভিকারুন্নিসা, হলিক্রস, রাজউক এর ছাত্ররাও
 
টেস্টের পর এই রিভিশন প্রোগ্রামগুলোতে পড়াশুনা যা হয়, তার চেয়ে বেশি আসলে হয় দুষ্টুমি, ফাজলামো, খুনসুটিসিলেবাস সবারই ততদিনে আয়ত্তেতারপরও কেবলই অতি সাহী এবং ততোধিক সিরিয়াসঅভিভাবকদের পাল্লায় পড়ে কোনো আখড়ায় ঢোকা; তাঁদের ভাষ্যমতে পড়াশুনার একটা চাপের মধ্যে থাকাকিন্তু অয়ন, রাশেদ, ফাহিমরা কোনদিনই মহাপুরুষ নয়পড়াশুনার চাপে থাকার এই ব্যবস্থায় তাই ওদের পিতৃকুলের হিপ পকেট অঞ্চলে একটা অহেতুক নিম্নচাপ সৃষ্টি বৈ বেশি কিছু হয় না

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

গুটলু বেত্তান্ত # ০৪

“পড়াবি?”

বাল্যবন্ধু সুমনের পাল্লায় পড়ে ‘মহাকবি’ বনে যাবার উপক্রম হয়েছিল কিছুদিন আগে। এরপর থেকে টিউশনি নিবার আগে যোগ-বিয়োগ করি অনেক।

“ছাত্র না ছাত্রী?”
“ছাত্রী।”
“কস্মিন কালেও না!”
“মানে? আরে ব্যাটা ক্লাস ওয়ানের ‘শিশু’, লজ্জা পাওয়ার কিছু নাই।”